বিজ্ঞাপন
প্রবাস

গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ

বাংলা সংযোগ ডেস্ক

Published :
গ্রেড-১ পদে পদোন্নতি পেলেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ গ্রেড-১ পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই পদোন্নতিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশের ভিত্তিতে তাঁর এই পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। এর মধ্য দিয়ে তিনি এখন থেকে গ্রেড-১ (সচিব, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর বা গ্রেড-এ রাষ্ট্রদূত) পদমর্যাদা ও সুবিধাদি পাবেন।

রাষ্ট্রদূতের পদোন্নতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর নেতারা এক অভিনন্দনবার্তায় বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারেক আহমেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দুবাই, শারজাহ ও আল-আইনের মতো গুরুত্বপূর্ণ চেম্বার অব কমার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে তাঁর ধারাবাহিক বৈঠক দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করেছে।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ সাধন, তাঁদের স্বার্থরক্ষা এবং বাংলাদেশ-ইউএই মৈত্রী সুদৃঢ়করণে রাষ্ট্রদূতের মেধা, নিষ্ঠা ও বলিষ্ঠ গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন সাংবাদিক নেতারা।

তাঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রাষ্ট্রদূতের এই অর্জনের মধ্য দিয়ে আগামী দিনে প্রবাসীদের কল্যাণ এবং উভয় দেশের বন্ধুত্বপূর্ণ ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে নতুন নতুন দ্বার উন্মোচিত হবে।

বিবৃতিতে প্রেস ক্লাব নেতারা রাষ্ট্রদূত তারেক আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর পেশাগত সাফল্য কামনা করেন।