বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গণমাধ্যম

বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের সভাপতি আল-আমিন, সম্পাদক সায়েম

সভাপতি আল-আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম ও সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম।

বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেকশন ফোরামের (বিজেপিএফ) আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভয়েস অব ডেমোক্রেসির জ্যেষ্ঠ প্রতিবেদক আল-আমিন এম তাওহীদ, সাধারণ সম্পাদক হয়েছেন আরটিভির মোহাম্মদ সায়েম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন একুশে টেলিভিশনের মো. শফিকুল ইসলাম।

বিজেপিএফের নতুন কমিটির একাংশ।
বিজেপিএফের নতুন কমিটির একাংশ।

 

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে ম্যানিন থাই-চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের উপস্থিতি, মতামত ও সমর্থনের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন। এ সময় আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলে আয়োজকদের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিকদের ফুলের মালা পরিয়ে বরণ করছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন।
সাংবাদিকদের ফুলের মালা পরিয়ে বরণ করছেন গণমাধ্যম ব্যক্তিত্ব মো. জাকির হোসেন।

 

কমিটির অন্য পদে নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি ডিবিসি নিউজের অজিত সরকার, সহসভাপতি মোহনা টেলিভিশনের নাছির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের সাবেক প্রতিবেদক তারান্নুম রিয়া মনি, অর্থ সম্পাদক দেশ রূপান্তরের মোহাম্মদ খোকা, দপ্তর সম্পাদক ভিক্টোরি নিউজের মো. সাদী আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক কালের সমাজের মো. প্রিন্স ওসমান, আইন ও মানবাধিকার সম্পাদক গ্লোবাল টেলিভিশনের আলাউদ্দিন আল আজাদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক দৈনিক করতোয়ার মো. নুরুজ্জামান রিকু, পেশাগত অধিকার ও কল্যাণ সম্পাদক বাংলাদেশ বুলেটিনের রনি সিকদার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক দেশ টিভির মো. আবির, নারী ও সমাজকল্যাণ সম্পাদক চ্যানেল নাইন-এর নামিরা আহমেদ, শিক্ষাবিষয়ক সম্পাদক বাংলা টিভির আসাদুজ্জামান শেখ এবং আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক যমুনা টেলিভিশনের কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন সাংবাদিকেরা।
সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন সাংবাদিকেরা।

 

 

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন দৈনিক সংবাদের জাবির আহমেদ জিহাদ, বাংলাদেশ বুলেটিনের মো. আবুল কালাম, ভয়েস অব ডেমোক্রেসির মো. শাহাবুদ্দিন হোসেন, সিএনআইয়ের মো. হাফিজুর রহমান এবং বাংলা টিভির মো. আবুল কালাম।

সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন কবি জিহাদ।
সভাপতিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন কবি জিহাদ।

 

নতুন সভাপতি আল-আমিন এম তাওহীদ বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি রাষ্ট্র ও সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সাংবাদিকেরা সমাজের দর্পণ, রাষ্ট্রের বিবেক এবং জনগণের অধিকার ও সত্য প্রতিষ্ঠার অন্যতম প্রধান শক্তি। তবে দেশের বিভিন্ন স্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকেরা হামলা, মামলা, হুমকি, হয়রানি, নির্যাতন ও নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

আল-আমিন এম তাওহীদ আরও বলেন, অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন। অথচ তাঁদের নিরাপত্তা, ন্যায্য অধিকার ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা রয়েছে। বিজেপিএফের মূল লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করা।

তারান্নুম রিয়া মনিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।
তারান্নুম রিয়া মনিকে ফুলের মালা পরিয়ে বরণ করছেন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।

 

 

তিনি বলেন, একজন সাংবাদিকের কলম যেন কোনো ভয়, চাপ কিংবা প্রলোভনের কাছে মাথানত না করে। সত্য প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্র, সমাজ ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের দায়িত্ব।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ সায়েম বলেন, তাঁরা কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর প্রতিপক্ষ নন; তাঁরা অন্যায়, অনিয়ম ও সাংবাদিক নির্যাতনের প্রতিপক্ষ। সাংবাদিকেরা যেন সত্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হন এবং পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজের জীবন, পরিবার কিংবা জীবিকার নিরাপত্তা নিয়ে আতঙ্কে না থাকেন, সে লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করতে চান।

নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজনে অংশগ্রহণ।
নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে একসঙ্গে খাবারের আয়োজনে অংশগ্রহণ।

 

 

সায়েম সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমের মালিকপক্ষ এবং সচেতন নাগরিক সমাজের প্রতি সাংবাদিকদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

কমিটির নতুন দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা প্রতিষ্ঠায় তাঁরা দায়িত্বশীল, সাহসী ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। সত্য ও ন্যায়ের পক্ষে এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় তাঁদের পথচলা অব্যাহত থাকবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।