বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজনীতি

সোনার বাংলা পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে আলোচনা

বাংলা সংযোগ ডেস্ক

Published :
সোনার বাংলা পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনীতি ও সংস্কৃতি নিয়ে আলোচনা

সোনার বাংলা পার্টির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘রাজনীতিতে ধর্ম ও সংস্কৃতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক কেন্দ্রের সভাপতি মো. ইলিয়াস হোসেন মাঝি বলেন, বাংলাদেশে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তবে সেই মতপার্থক্য যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত না করে। জনকল্যাণমুখী রাজনীতির মাধ্যমে জাতীয় অগ্রগতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

ইলিয়াস হোসেন মাঝি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, প্রশাসনিক সক্ষমতা, অর্থনৈতিক ভবিষ্যৎ ও আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে এখন সবাই ভাবছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য ও বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিতি স্বাভাবিক। তবে রাজনৈতিক প্রতিযোগিতা যখন রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে, সাধারণ মানুষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে এবং প্রশাসনকে প্রতিনিয়ত চাপের মুখে ফেলে, তখন তা সুস্থ গণতান্ত্রিক চর্চার সীমা ছাড়িয়ে রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন দলটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ ইউ জেড প্রিন্স।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সহসভাপতি রাগীব আহসান মুন্না এবং দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক অশোক ধর। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জাতীয় নেতারা উপস্থিত ছিলেন।