বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজনীতি

আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

বাংলা সংযোগ ডেস্ক

Published :
আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার

ছবি : সংগৃহীত

রাজধানীর বারিধারা থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এসআরবি সূত্রের বরাতে জানা গেছে, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় অবস্থিত এসআরবি সদর দপ্তরে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।