বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
রাজনীতি

পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: জামায়াত

বাংলা সংযোগ ডেস্ক

Published :
পত্রিকা ছিঁড়ে ফেলা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ: জামায়াত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন লাইভ অনুষ্ঠানে জাতীয় দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ করেছেন বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ অক্টোবর) রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ দাবি করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী হয়ে লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা শুধু একটি পত্রিকার প্রতি অবমাননা নয়; বরং এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। এ ঘটনাকে সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার ‘পূর্ব আলামত’ হিসেবে উল্লেখ করেন তিনি। 

জামায়াতের সেক্রেটারি জেনারেল আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর (রাশেদ খাঁন) এ ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদকর্মী ও কলাকুশলীদের মধ্যে এই শঙ্কা তৈরি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

একই বিবৃতিতে জামায়াতে ইসলামীকে নিয়ে রাশেদ খাঁনের বক্তব্যেরও প্রতিবাদ জানানো হয়। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জামায়াতে ইসলামীকে নিয়ে তাঁর বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তাঁর এ অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

রাশেদ খাঁন যেহেতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, তাই তাঁর এ কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত আছে কি না, তা জনগণ জানতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।