বিজ্ঞাপন
মফস্বল

ইসলামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার শুভ উদ্বোধন

হাফিজ লিটন

প্রতিনিধি, ইসলামপুর (জামালপুর)
Published :
ইসলামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানার শুভ উদ্বোধন

জামালপুরের ইসলামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের (পুরাতন মার্কাস) নবনির্মিত অজুখানার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে অজুখানাটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ জুবায়ের।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি জয়নাল আবেদীন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু সরদার, ইসলামপুর এম. এ. সামাদ পারভেজ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মজিবুর রহমান, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, সিয়াম এন্টারপ্রাইজের ঠিকাদার আবু সাঈদ, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম শফিক, সাবেক যুবনেতা আমিরুল ইসলাম ও যুবদল নেতা মন্টু খান লোহানীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

মসজিদে আগত মুসল্লিদের অজু করার সুবিধা নিশ্চিত করতে অজুখানাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।