বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জাতীয়

মেয়াদ শেষের আগে গঙ্গার পানি বণ্টন কমিটির ৯১তম বৈঠক ঢাকায়, আসছে ভারতের প্রতিনিধিদল

বাংলা সংযোগ ডেস্ক

Published :
মেয়াদ শেষের আগে গঙ্গার পানি বণ্টন কমিটির ৯১তম বৈঠক ঢাকায়, আসছে ভারতের প্রতিনিধিদল

ছবি : বাংলা সংযোগ গ্রাফিক্স

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি। এর মধ্যেই চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির (জয়েন্ট কমিটি) ৯১তম বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে ভারত সরকারের সূত্রের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, ভারতীয় প্রতিনিধিদলের ঢাকা সফরের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়টি থাকছে না। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও ভারতের সদস্যদের নিয়ে গঠিত এই যৌথ কমিটির মূল দায়িত্ব হলো গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণ করা। আসন্ন বৈঠক প্রসঙ্গে দ্য প্রিন্ট-কে ভারতের একটি সরকারি সূত্র জানিয়েছে, ‘যৌথ কমিটির এই বৈঠকটি নিয়মিত কার্যক্রমের অংশ। বৈঠকে কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে। গঙ্গার পানি বণ্টন চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার যৌথ কমিটির বৈঠক হওয়ার কথা।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এদিকে, আসন্ন এই বৈঠক এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়ে বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় বা যৌথ নদী কমিশনের (জেআরসি) আনুষ্ঠানিক বক্তব্য।

গঙ্গার পানি বণ্টন চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, যৌথ কমিটিকে সংগৃহীত সব তথ্যের ভিত্তিতে প্রতিবছর ভারত ও বাংলাদেশ সরকারের কাছে একটি বার্ষিক প্রতিবেদন জমা দিতে হয়। ভারত ও বাংলাদেশের জেআরসির সদস্যদের নেতৃত্বে গঠিত এই যৌথ কমিটির সর্বশেষ বৈঠকটি গত ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল।

চুক্তির সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী, দ্বিপক্ষীয় এই চুক্তিতে নির্ধারিত ব্যবস্থাগুলো বাস্তবায়নের দায়িত্ব যৌথ কমিটির ওপর ন্যস্ত। পাশাপাশি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে তা পর্যালোচনা করা এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনার বিষয়টিও এই কমিটির দায়িত্বের মধ্যে পড়ে।

এ-সংক্রান্ত কোনো মতপার্থক্য বা বিরোধ যৌথ কমিটির মাধ্যমে সমাধান করা সম্ভব না হলে তা ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনে (জেআরসি) পাঠানো হয়। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জেআরসির দায়িত্ব হলো ভারত ও বাংলাদেশের মধ্যে অভিন্ন নদ-নদীসংক্রান্ত সব বিষয় তদারকি করা।