দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের বিপণন বিভাগে ‘সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। গত ১ জুলাই থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিচে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হলো:

পদের নাম: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)
পদসংখ্যা: ১০০ জন
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
চাকরির ধরন: ফুলটাইম (অফিসভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ অথবা বিএসসি বা এমএসসি পাস হতে হবে। সুপারভাইজারকে সহায়তা করা এবং বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন ও কৌশল বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা ও বয়সসীমা:
এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব-অভিজ্ঞতার প্রয়োজন নেই। ৩১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩২ বছর। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা ও চিকিৎসা ভাতা পাবেন। এ ছাড়া প্রতি বছর ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, যোগদানের পর সাফল্যের সঙ্গে প্রথম ছয় মাস কাজ সম্পন্ন করতে পারলে প্রার্থীকে ‘টেরিটরি সেলস ম্যানেজার’ পদে পদোন্নতি দেওয়া হবে। সেই সঙ্গে থাকবে বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার এবং নতুন বিষয় শেখার সুযোগ।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা প্রাণ গ্রুপের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.pranfoods.net) অথবা অনলাইনে সংশ্লিষ্ট জব পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।