বেসরকারি খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য চাকরির সুযোগ দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘টেরিটরি সেলস ম্যানেজার (লিফট সেলস)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১০ জুলাই থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।

আগ্রহী প্রার্থীরা আগামী ১৮ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

একনজরে নিয়োগের তথ্য

- প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি

- পদের নাম: টেরিটরি সেলস ম্যানেজার (লিফট সেলস)

- পদসংখ্যা: নির্ধারিত নয়

- চাকরির ধরন: ফুল টাইম (বেসরকারি চাকরি)

- আবেদন শুরুর তারিখ: ১০ জুলাই ২০২৬

- আবেদনের শেষ সময়: ১৮ জুলাই ২০২৬

আবেদন প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা
আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অফিশিয়াল ওয়েবসাইটের (https://www.waltonhil.com) ক্যারিয়ার সংক্রান্ত বিভাগে গিয়ে কিংবা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া লিংকের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর নির্ধারিত প্রাতিষ্ঠানিক নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহীদের আগামী ১৮ জুলাইয়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে।