বিজ্ঞাপন
সাহিত্য

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদের কবিতা ‘সভ্যতার আদ্যোপান্ত’

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ

বিভাগীয় প্রধান (হিসাববিজ্ঞান), সরকারি ইসলামপুর কলেজ
Last Update :
Published :
অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদের কবিতা  ‘সভ্যতার আদ্যোপান্ত’

সভ্যতার আদ্যোপান্ত
-মোরাদুজ্জামান মোরাদ 

পাথর ঘষে আগুন জ্বলে রাত্রি হলো ভোর 
গুহার বুকে প্রথম মানুষ ভাঙলো ভয়ের ঘোর। 
নদীর তীরে নগর গড়ে, ধানের ক্ষেতে দোল
চক্র বাকে সচল হলো সভ্যতারই ফুল। 

মাটির গড়া পাত্রে প্রথম অম্ল মধুর রস
কলম ছোল ভুর্জ পাতা ভাষা হলো বশ।
লৌহ, তামা, গলিয়ে মানুষ গড়ল প্রথম ঢাল
তরী ভাসে জয় করে সে উথাল-পাথাল কাল।

যন্ত্র আসে, বুদ্ধি বাড়ে, বিবেক হল জড়
অট্রালিকা, ভিড়ের মাঝে অহমিকা বড়। 
আকাশ ফুডেে রকেট ছুটে তারার দেশে ঘর
হৃদয় খানা পাথর সম, আপন মানুষ পর।

জগৎ খানি মস্ত বড়, স্পর্শ তবুও নাই
পর্দা জুড়ে মিথ্যে আলো সবাই একা তাই। 
সভ্যতারই গোলকধাঁধায় হারায় চেনা রূপ 
যন্ত্রের সাথে আড্ডা সবার চারিদিকে চুপ।

হে মহাকাল, সুরের বীণা বাজুক মনে আবার 
জ্ঞানের সাথে মিলুক পরাণ ঘুচুক অন্ধকার। 
বিজ্ঞানের রথ এগিয়ে চলুক আলোর বাটে 
মানুষত্ব ফিরে আসুক জীবন নদীর ঘাটে!