বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পাকিস্তান
ছবি : সংগৃহীত
বাংলাদেশের ফাইনাল খেলা হলো না। পাকিস্তানের কাছে ১–০ গোলে হেরে গেছে তারা। এই প্রথম সাফের ফাইনালে খেলবে পাকিস্তান, তাদের প্রতিপক্ষ ভারত।
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান
পাকিস্তানের গোলে পিছিয়ে পড়লো বাংলাদেশ
গোল পেয়ে গেল পাকিস্তান!
আব্দুল সামাদের শট ঠেকাতে পারেননি মেহেদী হাসান শ্রাবন। ম্যাচের আর ৫ মিনিট বাকি।
শ্রাবনের দুর্দান্ত সেভ
বক্সের ঠিক বাইরে ফাউল করেছিলেন হামজা চৌধুরী। পাকিস্তান বিপজ্জনক জায়গায় ফ্রি কক পেয়ে যায়। শটটা লক্ষ্যেও ছিল, কিন্তু বাঁদিকে ঝাঁপিয়ে দুই হাতে দুর্দান্ত একটা সেভ করেছেন শ্রাবন। একটু পরই ভালো একটা ক্লিয়ারেন্স করেছেন হামজা, একটু এদিক–ওদিক হলে গোল হয়ে যেতে পারত।
৬০ মিনিটের পর দুই দলে দুই পরিবর্তন
৬০ মিনিটের পর এসে ম্যাচের প্রথম বদলি করেছে দুই দলই। পাকিস্তানের আব্দুল্লাহ উঠে যাচ্ছেন, নামছেন নাজিবউল্লাহ। সুকি ইতোসোফার জায়গায় বাংলাদেশ নামিয়েছে স্ট্রাইকার ইব্রাহিমকে।
দ্বিতীয়ার্ধের প্রথম ১০ মিনিটেও আসেনি গোল
দ্বিতীয়ার্ধের খেলাও ১০ মিনিট হয়ে গেল। কিন্তু গোল আসছে না। রাকিব একটা খুব ভালো শটও নিয়েছিলেন, কিন্তু পাকিস্তানের ডিফেন্ডারের পায়ে লেগেছে। একটু পরই সুকির কাটব্যাকটা বক্সের ভেতর ভালো জায়গায় পেয়ে যাচ্ছিলেন শমিত সোম, কিন্তু আব্দুল্লাহ তাঁর আগেই বলের কাছে পৌঁছে ক্লিয়ার করেন।
বাংলাদেশ ০ : ০ পাকিস্তান। হাফ টাইম
প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। গোল পায়নি দুই দলের কেউই। কয়েকটি ভালো আক্রমণ হয়েছে, কিন্তু জাল আর খুঁজে পায়নি সেগুলো। বাংলাদেশ ও পাকিস্তান, দুই দলের শটই পোস্টে লেগেছে। বাংলাদেশের আক্রমণগুলো পাকিস্তানের বক্সের সামনে গিয়ে থেমে যাচ্ছে। পাকিস্তানও কয়েকবার ভয় ধরিয়েছে তবে গোল পায়নি।
প্রথমার্ধের শেষ