বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খেলাধুলা

ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম!

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম!

ছবি : সংগৃহীত

রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। সাও পাওলোতে একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে ইনস্টাগ্রাম স্টোরিতে কড়া বার্তায় বিষয়টি নাকচ করে দেন বর্তমানে সান্তোসে খেলা এই ফুটবলার। ভার্জিনিয়ার পক্ষ থেকেও এ গুঞ্জন প্রত্যাখ্যান করা হয়েছে।

জল্পনার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে নেইমার ও ভার্জিনিয়া—উভয়ের পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে দাবিটি অস্বীকার করা হয়। নেইমারের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘প্রকাশিত তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো মিল নেই।’ একইভাবে ভার্জিনিয়ার পক্ষ থেকেও এই জল্পনাকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় খবর প্রকাশের নিন্দা জানানো হয়।

প্রতিনিধিদের বিবৃতির পর নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান নেইমার। স্টোরিতে তিনি লেখেন, ‘আমি সাধারণত ইনস্টাগ্রাম স্টোরিতে এ ধরনের বিষয় নিয়ে লিখি না। তবে এবার তারা সীমা ছাড়িয়ে গেছে। এমন একটি গল্প প্রচার করা হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে অন্য কারও সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, আমি এটি সম্পূর্ণ অস্বীকার করছি! আমার টিমের পক্ষ থেকে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে। তবু এর অবসান ঘটাতে আমাকেই সামনে আসতে হলো। এখন আমাকে শান্তিতে পোকার খেলতে দিন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এর আগে ফবিয়া অলিভেইরার বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, গত ৬ নভেম্বর সাও পাওলোর একটি প্রাইভেট পার্টিতে নেইমার ও ভার্জিনিয়া দুজনেই উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী, পার্টিতে নেইমার যখন একটি সোফায় বসেছিলেন, তখন ইনফ্লুয়েন্সার ভার্জিনিয়া তার পাশেই নাচছিলেন। এরপর থেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের জুলাই মাসে প্রথমবার বিচ্ছেদের দুই মাস পর সম্পর্কে ফিরেছিলেন ভার্জিনিয়া ফনসেকা ও ভিনিসিয়ুস জুনিয়র। তবে তাদের সর্বশেষ বিচ্ছেদের সময় ভার্জিনিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল যে সিদ্ধান্তটি পারস্পরিক সম্মতিতে নেওয়া হয়েছে।