কুরআন বুঝুন নিজের ভাষায়: নতুন দিগন্ত উন্মোচন করলেন গবেষক মুহসিন মাশকুর
‘কুরআন কি শুধু তিলাওয়াতের জন্য, নাকি বোঝার জন্যও?’- বছরের পর বছর নামাজ পড়ে বা তিলাওয়াত করেও অনেকের মনেই এই আক্ষেপ থেকে যায়। কিন্তু আরবি ভাষা শেখার জটিলতা ও ব্যাকরণের ভয়ে অনেকেরই কুরআন বোঝার যাত্রা শুরু করা হয় না। বাংলাভাষী পাঠকদের এই সংকট দূর করতে এবং সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার সুযোগ তৈরি করতে প্রকাশিত হয়েছে মুহাম্মাদ মুহসিন মাশকুরের নতুন বই ‘সহজ নিয়মে কুরআনের ৮০% অর্থ শিখি’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের পিএইচডি গবেষক মুহাম্মাদ মুহসিন মাশকুর প্রায় এক দশকের গবেষণা ও দুই লক্ষাধিক শিক্ষার্থীর ওপর প্রয়োগ করা অভিজ্ঞতার আলোকে বইটি সাজিয়েছেন। আগামী ২৬ সেপ্টেম্বর এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বইটি আনুষ্ঠানিকভাবে পাঠকের হাতে তুলে দেওয়া হবে।
কেন এই বই ব্যতিক্রম?
বইটির লেখক জানান, এটি কেবল শব্দার্থ শেখার বই নয়, বরং এটি কুরআন অনুধাবনের এক পূর্ণাঙ্গ গাইডলাইন। এতে ব্যাকরণের জটিলতার চেয়ে ভাষা শেখার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। লেখক তাঁর উদ্ভাবিত ‘MT5T Method’ ব্যবহার করেছেন, যাতে স্বল্প সময়ে শব্দার্থ দীর্ঘস্থায়ীভাবে মনে রাখা সম্ভব হয়।
বইটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:
-
সহজ উপস্থাপন: গল্পের ছলে ভাষা শিক্ষার কৌশল।
-
কালার কোডিং: ৪৪টি লেসনের মাধ্যমে কুরআনের ৫০০টি গুরুত্বপূর্ণ আয়াতের শব্দার্থ সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন।
-
প্রযুক্তির সমন্বয়: প্রতিটি অধ্যায়ের সঙ্গে কিউআর (QR) কোড যুক্ত করা হয়েছে, যা স্ক্যান করলে শিক্ষার্থীরা সরাসরি ভিডিও ক্লাসে অংশ নিতে পারবেন।
-
সর্বজনীন পাঠক্রম: মাদরাসা ও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা অবসরপ্রাপ্ত—সব শ্রেণির পাঠকদের উপযোগী করে বইটি লেখা হয়েছে।
৪৪৮ পৃষ্ঠার হার্ডকভারের এই রঙিন বইটি কুরআনপ্রেমী পাঠকদের জন্য একটি অনন্য সংগ্রহ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশনা অনুষ্ঠান
বইটির প্রকাশনা উপলক্ষে ২৬ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লেখক মুহসিন মাশকুর তাঁর দীর্ঘদিনের স্বপ্নের এই কাজটি পাঠকদের হাতে তুলে দেওয়ার মুহূর্তে সবার উপস্থিতি ও শুভকামনা প্রত্যাশা করেছেন।
লেখক বলেন, ‘আল্লাহ তাআলা নিজেই কুরআনকে সহজ করে দিয়েছেন। প্রয়োজন শুধু সঠিক পদ্ধতিতে প্রথম পদক্ষেপ নেওয়ার। আশা করি, বইটি কুরআন বোঝার যাত্রায় পাঠকদের নতুন পথের দিশা দেখাবে।’
বইটি কিনতে এখানে ক্লিক করুন