বিজ্ঞাপন
জাতীয়

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

বাংলা সংযোগ ডেস্ক

Published :
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছাবার্তা পাওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারপ্রধান।

গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রীকে এই শুভেচ্ছা জানান তারেক রহমান।

এক্সে দেওয়া ওই শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান নরেন্দ্র মোদির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার এই বিশেষ দিনটি বারবার ফিরে আসুক। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবা সর্বদা সুস্বাস্থ্য ও উচ্চ মনোবল সমৃদ্ধ হোক এই কামনা করি।’

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শুভেচ্ছাবার্তা দেওয়ার পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়। সেখানে নরেন্দ্র মোদির ছবিসংবলিত একটি কার্ড প্রকাশ করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তাটি তুলে ধরা হয়।

আধা ঘণ্টার মধ্যেই মোদির ধন্যবাদ
এক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ওই পোস্ট দেওয়ার আধা ঘণ্টার মধ্যেই জবাব দেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছাবার্তার পোস্টটি শেয়ার করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘আপনার আন্তরিক শুভকামনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনার সদয় কথাগুলোকে আমি গভীরভাবে মূল্যায়ন করছি।’

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিন পার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।