কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত
পুলিশ সদর দপ্তরে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্ষদ সভায় ব্যাংকটির বেশ কয়েকটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া ব্যাংকের সার্বিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশ কিছু নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করেন পর্ষদ সদস্যরা।
সভায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন - অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন, অতিরিক্ত আইজি (অর্থ) মো. আকরাম হোসেন, অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিন, এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ এবং অতিরিক্ত আইজি মো. কামরুল আহসান।
এ ছাড়া সভায় আরও অংশ নেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার, ডিআইজি (অর্থ) মো. আতিকুর রহমান, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, পুলিশ কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ, অতিরিক্ত ডিআইজি (মেরামত ও রক্ষণাবেক্ষণ) খন্দকার শামীমা ইয়াছমিন এবং পুলিশ পরিদর্শক কামরুল হাসান তালুকদার।
সভায় ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ড. মো. মোর্শেদ হাসান খান, সৈয়দ রফিকুল হক ও মোহাম্মদ তফাজ্জুল হোসেন (এফসিএ), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং কোম্পানি সচিব সাইফুল আলম (এফসিএস) উপস্থিত ছিলেন।