বিজ্ঞাপন
অর্থনীতি

কমিউনিটি ইসলামিকের শরিয়াহ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বাংলা সংযোগ ডেস্ক

Published :
কমিউনিটি ইসলামিকের শরিয়াহ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামিক উইং ‘কমিউনিটি ইসলামিক’–এর শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার রাজধানীতে ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় ইসলামী ব্যাংকিং কার্যক্রমে যথাযথভাবে শরিয়াহ নীতিমালা অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি আব্দুল্লাহ মাসুম। এতে কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় কমিউনিটি ইসলামিকের ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ নীতিমালা অনুসরণ, ইসলামী ব্যাংকিংয়ের নীতিগত বিষয় এবং এসব কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া শরিয়াহ কমিটির দিকনির্দেশনা ও পরামর্শের আলোকে গ্রাহকদের জন্য নীতিনিষ্ঠ, স্বচ্ছ ও আস্থাশীল ইসলামী ব্যাংকিং সেবা নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতি মো. ইলিয়াস হোসেন ইমন ও মুফতি লুকমান হাসান, কমিউনিটি ব্যাংকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামসুল হক সুফিয়ানী এবং কমিউনিটি ইসলামিকের প্রধান আনোয়ারুল কবিরসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।