বিজ্ঞাপন
অর্থনীতি

কুড়িলে ইয়াডিয়া (YADEA) ইলেকট্রিক স্কুটারের সর্ববৃহৎ শোরুম উদ্বোধন

বাংলা সংযোগ ডেস্ক

Last Update :
Published :
কুড়িলে ইয়াডিয়া (YADEA) ইলেকট্রিক স্কুটারের সর্ববৃহৎ শোরুম উদ্বোধন

ছবি : সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বিশ্বখ্যাত ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড ইয়াডিয়ার (YADEA) দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন করা হয়েছে। ‘ই ওয়াই ডি মোশনস লিমিটেড’ নামের নতুন এই শোরুম থেকে এখন কুড়িল ও এর আশপাশের এলাকার গ্রাহকেরা ইয়াডিয়ার বিভিন্ন মডেলের স্কুটার কেনা ও পরখ করার সুযোগ পাবেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইয়াডিয়া ইলেকট্রিক স্কুটারের একমাত্র পরিবেশক হিসেবে কাজ করছে রানার অটোমোবাইলস। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যাতায়াতব্যবস্থার কারণে দেশে ইলেকট্রিক স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছে। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে এবং আধুনিক পরিবহনসেবা দিতে নতুন এই শোরুমটি চালু করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রানার অটোমোবাইলসের (ইয়াডিয়া) চিফ ফাইন্যান্স অফিসার (সিএফও) সনদ দত্ত, চিফ বিজনেস অফিসার আবু হানিফ, ন্যাশনাল সেলস ম্যানেজার আসিবুল ইমরান ও ইয়াডিয়ার গ্লোবাল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ই ওয়াই ডি মোশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ বি এম ফিরোজ এবং মহাব্যবস্থাপক (জিএম) শাহ আলম বিলাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, সর্ববৃহৎ এই শোরুমে ইয়াডিয়ার বিভিন্ন মডেলের ইলেকট্রিক স্কুটার প্রদর্শন করা হয়েছে। গ্রাহকেরা এখানে সরাসরি স্কুটারগুলোর ফিচার, পারফরম্যান্স ও অন্যান্য সুবিধা সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পছন্দমতো মডেলটি কিনতে পারবেন।