বিজ্ঞাপন
অর্থনীতি

সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি: সেরা কর্মী ও শাখাকে পুরস্কৃত করল কমিউনিটি ব্যাংক

বাংলা সংযোগ ডেস্ক

Published :
সাফল্য ও উদ্ভাবনের স্বীকৃতি: সেরা কর্মী ও শাখাকে পুরস্কৃত করল কমিউনিটি ব্যাংক

ছবি : বাংলা সংযোগ

আমানত সংগ্রহ, কর্মদক্ষতা ও নতুন উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের সেরা কর্মকর্তা ও শাখাকে পুরস্কৃত করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। কর্মীদের কাজের মূল্যায়ন ও উৎসাহ দিতে সম্প্রতি এই পুরস্কার দেওয়া হয়।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি হিসাব ও সঞ্চয়ী হিসাব (কাসা) ক্যাম্পেইনে আমানত সংগ্রহে ব্যক্তিগত সাফল্য এবং শাখাভিত্তিক পারফরম্যান্সের ভিত্তিতে সেরা কর্মী ও সেরা শাখাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

পাশাপাশি, ব্যাংকিং কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, গ্রাহকদের সময় সাশ্রয় এবং সম্পদের সর্বোচ্চ ব্যবহারে অবদান রাখায় বিশেষ উদ্ভাবনী উদ্যোগকেও পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘অনলাইন বিও অ্যাকাউন্ট ওপেনিং ফ্যাসিলিটি’ (Online BO Account Opening Facility) এবং ‘সন্ত্রা পোর্টাল’ (Santra Portal)-এর উন্নয়ন ও বাস্তবায়ন। এসব ডিজিটাল উদ্যোগের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, কর্মীদের কর্মদক্ষতা, উদ্ভাবন ও দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করার ধারাবাহিক উদ্যোগের অংশ এটি। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের নির্দেশনায় কর্মীদের ক্ষমতায়ন ও দক্ষতা বিকাশে জোর দেওয়া হচ্ছে। এটি তাঁদের নিজ নিজ সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের অগ্রযাত্রায় অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করছে।

ভবিষ্যতেও মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার কথা জানিয়েছে কমিউনিটি ব্যাংক। ব্যাংকটি বলছে, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সেবার মানোন্নয়ন ও গ্রাহক অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার পাশাপাশি প্রতিষ্ঠানের টেকসই অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।