বিজ্ঞাপন
প্রযুক্তি

সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা : বাজারে এল হেলিও ১১০ স্মার্টফোন

বাংলা সংযোগ ডেস্ক

Published :
সাশ্রয়ী দামে প্রিমিয়াম অভিজ্ঞতা : বাজারে এল হেলিও ১১০ স্মার্টফোন

ছবি : সংগৃহীত

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতো ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের প্রতিশ্রুতি নিয়ে দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ১১০’ নিয়ে এল হেলিও মোবাইল। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দিতেই ডিভাইসটি বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ত্রিমাত্রিক বাঁকানো (3D Curved) অ্যামোলেড ডিসপ্লে। ১০৮০×২৪০০ রেজ্যুলেশনের এই পর্দায় ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১০ বিট কালার ডেপথ সুবিধা রয়েছে। সর্বোচ্চ ১ হাজার নিট উজ্জ্বলতার কারণে কড়া রোদেও ডিসপ্লেতে স্বচ্ছ ছবি দেখা যাবে। ব্যবহারকারীর চোখের সুরক্ষায় এতে যুক্ত করা হয়েছে ইন্টেলিজেন্ট লাইট কন্ট্রোল ও স্লিপ সাইকেল প্রোটেকশন প্রযুক্তি।

ফোনটির অন্যতম আকর্ষণ এর পেছনের ছোট ডিসপ্লে বা সেকেন্ডারি স্ক্রিন। এই স্ক্রিনে সময়, তারিখ, নোটিফিকেশন দেখার পাশাপাশি ইমোজি এবং ভলিউম লেভেল দেখার সুবিধা পাওয়া যাবে।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট। ৮ গিগাবাইট র‍্যামের এই ফোনে ভার্চুয়াল র‍্যাম প্রযুক্তি ব্যবহার করে মোট ১৬ গিগাবাইট পর্যন্ত র‍্যাম বাড়ানোর সুযোগ রয়েছে। ১২৮ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজের এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে ফোনটিতে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া ডুয়েল ভিডিও মোড, লাইভ ফটোসহ বিভিন্ন ফিচার যুক্ত করা হয়েছে।

দীর্ঘ সময় ব্যবহারের নিশ্চয়তা দিতে এতে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি ও ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রাখা হয়েছে, যা মাত্র ৩৫ মিনিটে ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে সক্ষম। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইপি৬৪ রেটিং। অন্যান্য ফিচারের মধ্যে এনএফসি, ইনফ্রারেড রিমোট এবং ডুয়েল স্পিকার উল্লেখযোগ্য।

ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু  এই দুই রঙে পাওয়া যাবে হেলিও ১১০। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৯৯ টাকা। ক্রেতারা ফোনের সঙ্গে ১৫ মাসের ওয়ারেন্টি ও গ্রামীণফোনের বিশেষ বান্ডেল সুবিধা পাবেন।