জামায়াতের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ম'রদেহ উদ্ধার
হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে আলোচিত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর ফ্ল্যাট থেকে পুলিশ লাশ উদ্ধার করে। কক্ষটিতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যাপুলিশের একটি সূত্র বিষয়টা নিশ্চিত করেছে। ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে গিয়ে কক্ষের জানালা দিয়ে মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পিবিআই ও সিআইডির ফরেনসিক দলকে ডাকা হয়।এর আগে গেল জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। নৈতিক স্খলনের দায়ে তাকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।